জন্মদিনে ফেসবুক পোস্টে যা জানালেন তারেক রহমান

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

এদিকে গত বছরের মতো এবারও তার জন্মদিনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কেক কাটা বা উৎসব না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেইজের পোস্টে বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ আজ বিশ্ব ও বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিয়েছে। তিনি উল্লেখ করেন, তার সন্তান যে পৃথিবীতে বেড়ে উঠছে, তা তাদের শৈশবের পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পরিবর্তনে যেমন সুযোগ তৈরি হয়েছে, তেমনি উদ্বেগও বাড়ছে।

বিশেষ করে নারীদের প্রতি অনলাইন ও অফলাইনে বাড়তে থাকা সহিংসতা ও হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বাংলাদেশ তখনই এগিয়ে যাবে, যখন নারী সমাজ ভয়মুক্তভাবে এগিয়ে যেতে পারবে।

পোস্টে তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি জরুরি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে দ্রুত সহায়তামূলক জাতীয় অনলাইন সেফটি সিস্টেম, জনজীবনে সক্রিয় নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা, কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন এবং নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ।

তিনি বলেন, বাংলাদেশ তখনই অপ্রতিরোধ্য হবে, যখন নারী সমাজ নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করেন। মাত্র ২২ বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

২০০১ সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রচারণায় উল্লেখযোগ্য ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে আলোচনায় নিয়ে আসে।

২০১৬ সালের কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। 
এক-এগারো সরকারের সময়কার পরিস্থিতিতে ২০০৮ সালে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। এরপর থেকেই সপরিবারে সেখানে বসবাস করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

বিএনপির একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি খুব শিগগির দেশে ফিরে নির্বাচনি প্রচারে অংশ নেবেন। তার নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও পেয়েছে দলটি।

জন্মদিন উপলক্ষে দলীয় আনুষ্ঠানিকতা সীমিত থাকলেও, নেতাকর্মী ও সমর্থকদের আশা–উচ্ছ্বাসে দিনটি ভিন্ন মাত্রা পেয়েছে। তাদের প্রত্যাশা— দীর্ঘ নির্বাসন কাটিয়ে তিনি দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেবেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করবেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর