ভূমিকম্পে সারাদেশে ছয় মৃত্যু, আহত দুইশ’র বেশি

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫.৭।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত হয়ে এখন পর্যন্ত ২০৮ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ভূমিকম্পে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া একশ’র কাছাকাছি ব্যক্তি আহত হয়েছেন।

তবে একাত্তর এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে ঢাকায় মৃতদের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

‎স্থানীয়রা জানায়, ভূমিকম্পের সময় পুরান ঢাকার বংশালের কোশাইতলীতে হঠাৎ করে পাঁচ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো।

অন্যদিকে ঢাকার বাইরে নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নরসিংদীর গাবতলীতে বাসার দেওয়াল চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

পলাশে মাটির দেওয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আর রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশু মারা গেছে।

ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোনো মুহূর্তে দেশে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এ ধরনের শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানীসহ পুরো ঢাকা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। উচ্চঝুঁকিতে রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ।

একাত্তর/আরএ
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম ধারক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায়...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর