যারা মাজারে হামলা করে তারা মোসাদের চর: ফরহাদ মজহার 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা ৫ অগাস্টের পর হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিজমের সূচনা হয়েছে মাজার ভাঙার মধ্য দিয়ে। বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা মোসাদের চর। তারা ইসলামকে মুছে ফেলতে চায়। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। 

ফরহাদ মজহার বলেন, তারা আমাদের ওলি-আউলিয়া, যাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে তাদের স্মৃতিচিহ্ন তাদের মাজারগুলো মুছে ফেলতে চায়। আপনারা যারা এগুলো ভাঙছেন, বাউলদের ওপর হাত তুলেছেন আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি।

তিনি আরও বলেন, আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এ দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এর আগে শেখ হাসিনার আমলেও বাউল, ফকির, চিশতিয়া, কাদেরিয়াসহ বিভিন্ন ঘরানার দরবার শরীফের মানুষের ওপর অত্যাচার হয়েছে। অনেক রকম নির্যাতন হয়েছে। আমরা সেটা দেখেছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই নির্যাতন বন্ধ হবে।

প্রশাসন ধর্মীয় ফ্যাসিজম বন্ধ করতে না পারলে আগামীর বাংলা হুমকির মুখে পড়বে, এমন আশঙ্কার কথাও জানান তিনি। 

মানববন্ধনে অংশ নিয়ে আবুল সরকারের স্ত্রী বয়াতী আলেয়া সরকার বলেন, বাউল, পালাকার ওলি-আউলিয়ার প্রচারক। আবুল সরকার মানবতার কথা বলে। অলি আউলিয়ার গুণাগুণ করায়, আধ্যাত্মবাদ তুলে ধরায় তাকে গ্রেপ্তার করা হয়। 

বয়াতি ও পালাকার মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে তার ভক্তদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানব বন্ধন শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে যান।

আরবিএস
সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে...
দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। 
বাংলাদেশের মসজিদ, মন্দির ও গির্জাতে সরকার যেভাবে পাহারা দেবার ব্যবস্থা করেছে, ঠিক সেভাবেই মাজারেও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে সুফি, বাউল ও ওলি-আউলিয়াদের ভক্তরা। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর