মাজার পাহারার দাবি ভক্তদের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

বাংলাদেশের মসজিদ, মন্দির ও গির্জাতে সরকার যেভাবে পাহারা দেবার ব্যবস্থা করেছে, ঠিক সেভাবেই মাজারেও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে সুফি, বাউল ও ওলি-আউলিয়াদের ভক্তরা। 

দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলার প্রতিবাদে শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি তোলেন তারা।

সরকারের পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইভেন্ট খুলে মাজার ভাঙার কর্মসূচি দেওয়া হচ্ছে।

এরি প্রতিবাদে প্রেসক্লাবের সামনে করা প্রতিবাদ কর্মসূচিতে দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেন ওলি-আউলিয়াদের ভক্তরা। মাজার ভাঙ্গা, বাউল, সুফি ও আধ্যাত্মবাদীদের ওপর জুলুম নির্যাতন করা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরাকারের উপদেষ্টাদের নির্দেশনা জারি করার আহ্বান জানিয়েছেন তারা।

সিলেট, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশে গেলো কয়েকদিনে বেশ কয়েকটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভাঙার আহ্বান জানানো হয়েছে। যাতে সাড়া দিয়েছে ২২ হাজারের উপর মানুষ।

প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আশেকে আউলিয়ার ব্যানারে মানববন্ধন ছাড়াও বিক্ষোভ মিছিল করেন ওলি-ওলি-আউলিয়াদের ভক্তরা।

আরবি
সকাল থেকে রামিসাদের বাড়ির সামনে চলা বিক্ষোভ দুপুরের পর ছড়িয়ে পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত। বিক্ষোভকারীরা গোল চত্বরে অবস্থান নিয়ে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  
ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা ৫ অগাস্টের পর হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিজমের সূচনা হয়েছে মাজার ভাঙার মধ্য দিয়ে।
ভিসাতো দূরের কথা, দীর্ঘদিন পার হওয়ার পার হলেও ঢাকার ইতালি দূতাবাস ভিসা প্রত্যাশীদের পাসপোর্টই ফেরত দিচ্ছে না। তাই এবার পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর