২৫ বছরের অভিজ্ঞতা ও তিন বছর ডিএমডি থাকলেই হওয়া যাবে ব্যাংক এমডি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

ব্যাংক-কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা আরও সুস্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এমডি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা মিলিয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও বিকল্প হিসেবে নির্ধারণ করা হয়েছে, ব্যাংক বা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণির সমমানের পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের প্রধান নির্বাহী পদে নিয়োগের ক্ষেত্রে সমরূপ মানদণ্ড নিশ্চিত করতেই বিআরপিডি সার্কুলার নং-০৫/২০২৪-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। তবে সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরবিএস
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর