হংকংয়ে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও আট, তিন দিনের শোক শুরু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। অন্যদিকে, হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের পর তিন দিনের শোক শুরু করেছে সেখানকার বাসিন্দারা।

গেলো বুধবারের আগুনে কমপক্ষে ১২৮ জন নিহত হয়, যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভবন-অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। আর্থিক কেন্দ্রটির স্বাধীন দুর্নীতিবিরোধী কমিশন জানায়, গ্রেপ্তার হওয়া সাত পুরুষ ও এক নারীর মধ্যে রয়েছেন প্রকল্পের পরামর্শক, স্ক্যাফোল্ডিং সাব-কন্ট্রাক্টর এবং মধ্যস্থতাকারী।

সংস্থাটি জানায়, যে আবাসিক কমপ্লেক্সটিতে আগুনের ঘটে সেটি সংস্কারকাজের আওতায় ছিল এবং আগেই তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছিল। আগুনটি ওই আবাসিক এলাকার আটটি উঁচু ভবনের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে। পুরো কমপ্লেক্সে প্রায় দুই হাজার ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৪০ ঘণ্টারও বেশি সময় লাগে।

এই ভয়াবহ ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে হংকং কর্তৃপক্ষ তিন দিনের শোক পালন শুরু করেছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সরকারি সদর দফতরের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে শহরের প্রধান নির্বাহী জন লিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা তিন মিনিট নীরবতা পালন করেন। এই উপলক্ষ্যে চীন ও হংকংয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।

সাধারণ মানুষ যাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে, সেজন্য সরকার শহরজুড়ে বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে এবং সেখানে শোক বইতে সই করার ব্যবস্থা করা হয়েছে।

তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসন কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই দিন ধরে দুই হাজারের বেশি ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেন।

যদিও আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে সংস্কার কাজের জন্য জানালার বাইরে লাগানো পলিস্টাইরিন এবং সুরক্ষামূলক জাল আগুনের বিস্তারকে সহজ করে তুলেছিল। এছাড়া, হংকংয়ে বহুল ব্যবহৃত বাঁশের কাঠামোও ভবনগুলোকে ঘিরে রেখেছিল।

এই ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আবাসিকরা জানিয়েছেন, ভবনগুলিতে ফায়ার অ্যালার্মগুলি কাজ করছিল না এবং সংস্কার কাজের দায়িত্বে থাকা কোম্পানি চরম অবহেলা করেছে।

ইতিমধ্যে, এই সংস্কার কাজের সঙ্গে জড়িত সন্দেহে দুর্নীতির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির পরিচালক এবং ঠিকাদাররা রয়েছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে অবহেলাজনিত হত্যার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে।

সরকারের শ্রম ও কল্যাণ সচিব ক্রিস সান জানিয়েছেন, গত বছরের জুলাই মাস থেকে ওয়াং ফুক কোর্টের সংস্কার কাজ পরিদর্শনে তার বিভাগ মোট ১৬ বার পরিদর্শন করেছে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে নির্মিত এই কমপ্লেক্সে ২ হাজারেরও কম অ্যাপার্টমেন্ট ছিল, যেখানে ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৪,৬০০ জন বাসিন্দা বসবাস করতেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ ধরে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলবে এবং পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছে।

এআরএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর