জামায়াতে ইসলামী আশ্বাস নয়, বাস্তবায়নে বিশ্বাসী: ডা. শফিকুর রহমান

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

আশ্বাস দেওয়া রাজনীতিতে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তবে জামায়াতে ইসলামী আশ্বাস নয়, বাস্তবায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। 

রোববার (৩০ নভেম্বর) সকালে মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সমাজের কোনো সেকশনে কোনো দাবিদাওয়া নিয়ে রাজপথে মিছিল মিটিং করতে হবে না। সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। 

তিনি আরও বলেন, পুরুষতান্ত্রিক সমাজে এখনও নারীদের নিজস্ব সত্তা তৈরি হয়নি। এসময় সমাজ থেকে বৈষম্য দূর করতে রাজনীতির মধ্যে সকল নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি। 

ঐক্যবদ্ধ জাতিসত্তা গঠন ছাড়া দেশ সামনে আগাবে না মন্তব্য করে তিনি বলেন, সকল ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান ডা. শফিকুর রহমান। 

সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানোর কথা জানান ডা. শফিকুর রহমান।

আরবিএস
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর