‌‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ কার্যক্রম শুরু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মতিঝিলে সেনা কল্যাণ ভবনে নতুন ব্যাংকের প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যু করার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ব্যাংকটি দাপ্তরিক কার্যক্রম চালু করে।

নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। দায়িত্বগ্রহণের পর তিনি বলেন, সরকারি মালিকানায় নতুন একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক পদক্ষেপ। ব্যাংককে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে ইতিমধ্যে কারিগরি টিম কাজ করছে। 

তিনি জানান, ব্যাংকের প্রধান লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং সম্মিলিত ইসলামী ব্যাংককে জাতির কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা।

দুপুরে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে চেয়ারম্যান জানান, ব্যাংকের ভিশন-মিশন, আইন-কানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। সামনে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা এবং আইনসম্মতভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করার কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত রোববার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক— একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সোমবার বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা, আর আমানতকারীদের শেয়ার হিসেবে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠান দেশজুড়ে ইসলামী ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে বড় ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে, এবং উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্য রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে।

একাত্তর/এসি
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবধারীদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী সাত সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাত সেপ্টেম্বর...
রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমান।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর