প্রধান বিচারপতির পদত্যাগ চাওয়া আইনজীবী ক্ষমা পেলেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ এএম

ফেসবুকে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে মন্তব্য করা সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম আশরাফের নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন গ্রহণ করেছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আবেদন গ্রহণ করে। এসময় ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে আদালত। এর ফলে আদালত অবমাননা প্রশ্নে জারি করা কারণ দর্শানোর নোটিসটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি হলো।

আইনজীবী আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মহামান্য আপিল বিভাগ আদালত অবমানননার অভিযোগ আনার প্রশ্নে এবং আদালতে আমার পেশা পরিচালনা থেকে বিরত রাখার প্রশ্নে যে নোটিস ইস্যু করেছিলেন তার জবাব হলফনামা আকারে দাখিল করেছিলাম। এইকসঙ্গে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অবেদন করেছিলাম।

আরও পড়ুন: 'এটা ফ্রাস্ট্রেটেড জাতি' বিশেষ সাক্ষাৎকারে পরীমনি: পর্ব এক

তিনি বলেন, অবেদন গ্রহণ করে হলফনামাটি প্রত্যাহারের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। যেহেতু আদালত আমার আবেদনটি গ্রহণ করেছেন, তাই আইন পেশা চালিয়ে যেতে আর কোনো সমস্যা থাকছে না। 

প্রসঙ্গত, গত জুলাইয়ে করোনাকালে ঘরে বসে আদালত পরিচালনার ব্যবস্থাপনার বিষয়ে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে করা আশরাফুল ইসলামের মন্তব্য অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আপিল বিভাগের নজরে আনলে ১৫ জুলাই তাকে তলব করে ব্যাখ্যা চায় আপিল বিভাগ। এছাড়া এই সময়ের মধ্যে তিনি দেশের কোনও আদালতে প্রাকটিস করতে পারবেন না বলেও আদেশ দেয়। পড়ে আশরাফুল ইসলাম আপিল বিভাগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আশরাফুল ইসলামের পক্ষে ছিলেন শেখ আওসাফুর রহমান বুলু। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।


একাত্তর/আরএইচ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর