স্পেনের কপালে চিন্তার ভাঁজ, নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

আমেরিকা-কানাডা-মেক্সিকো এই তিন দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬ আসর। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আসরের ড্র অনুষ্ঠিত হবার পর ফুটবল বিশ্বে চলছে নানা ধরনের সমীকরণ ও বিশ্লেষণ। এই বিচারে গ্রুপ পর্বের ড্র শেষ হবার পর স্পেনকে নিয়ে তৈরি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া।

যদিও প্রাথমিক রাউন্ড রবিন লিগে তাদের গ্রুপ আপাতদৃষ্টিতে সহজ মনে হচ্ছে, তবে নকআউট পর্বের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ- সেখানেই তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

স্পেনকে গ্রুপ এইচ-এ লড়তে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। গ্রুপে দুই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করতে হবে ফ্রান্সকে। তবে শেষ ম্যাচর প্রতিপক্ষ লাতিনের উরুগুয়ে, যারা সব সময়েই প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

স্পেনের মূল চ্যালেঞ্জটি শুরু হবে গ্রুপ পর্বের পর। কারণ তাদের নকআউট পর্বের পথটি নির্ভর করছে তারা গ্রুপে কোন স্থানে শেষ করে এবং আর্জেন্টিনার গ্রুপের ফলাফল কী হয় তার ওপর। যদি স্পেন গ্রুপে প্রথম হয়, সেক্ষেত্রে তারা পরের রাউন্ডে আর্জেন্টিনার গ্রুপের রানার-আপ দলের বিরুদ্ধে খেলবে।

যদি স্পেন গ্রুপে দ্বিতীয় হয় এবং আর্জেন্টিনা তাদের গ্রুপে প্রথম হয়, তবে স্পেনকে রাউন্ড পরের পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে হতে পারে।

এই পরিস্থিতিতে, স্পেনের জন্য গ্রুপ পর্বের সব ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি। কারণ গ্রুপে দ্বিতীয় হওয়া মানেই আসরের শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া।

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেনের মতো ফেভারিট দলের জন্য এবারের আসরের দ্বিতীয় পর্বে (রাউন্ড অব থার্টি টু) আর্জেন্টিনার বিরুদ্ধে সম্ভাব্য সংঘর্ষ এক কঠিন অগ্নিপরীক্ষা হতে পারে।

এআরএস
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ম্যাচকে ২০২৬ বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিয়েছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল সুইসরা।
জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুজরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর