হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে নচিকেতা, এখন বিপদমুক্ত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার হার্টের সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার অগণিত অনুরাগী চিন্তিত হয়ে পড়েছেন, উদ্বেগে আছেন। 

শনিবার হার্টের সমস্যা দেখা দেওয়ায় নচিকেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার এনজিওপ্লাস্টি করা হয়েছে এবং হার্টে স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে শিল্পীর অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে আরও দুই দিন হাসপাতালে রাখা হবে।

শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নচিকেতা লাইভ শো নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তার কয়েকটি অনুষ্ঠানের সময়সূচি বাতিল হয় এবং তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই মুহূর্তে নচিকেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তার স্বাস্থ্য নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবুও খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা দ্রুত তার আরোগ্য চেয়ে বার্তা দিচ্ছেন। সবাই অপেক্ষায় আছেন কিছুদিন বিশ্রামের পরই তাদের প্রিয় শিল্পী আবারও মঞ্চে ফিরে আসবেন।

একাত্তর/এসি
ঢাকার শ্রোতাদের আবারও গান শোনাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ২৬ জুলাই ‘আজব কারখানা’র আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন...
এ প্রজন্মের তরুণ গীতিকার আমিনুল ইসলাম মিন্টুর লেখা ‘আসবো না আর ফিরে’ শিরোনামের একটি গান গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। গানটির সুর ও সংগীত করেছেন পল্লব গৌতম। সম্প্রতি প্রকাশ হয়েছে...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর