আমিনুল ইসলাম মিন্টুর লেখা গান গেয়েছেন নচিকেতা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৫:২৯ পিএম

এ প্রজন্মের তরুণ গীতিকার আমিনুল ইসলাম মিন্টুর লেখা ‘আসবো না আর ফিরে’ শিরোনামের একটি গান গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। গানটির সুর ও সংগীত করেছেন পল্লব গৌতম।

সম্প্রতি প্রকাশ হয়েছে ‘আসবো না আর ফিরে’ শিরোনামে নতুন গানটির মিউজিক ভিডিও। ভারতের দিল্লি, লাদাখ ও মানালির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও'র দৃশ্যধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন সোনিয়া লাজুক ও রিজভী। ভিডিওটি পরিচালনা করেন এম এইচ রিজভী। বেলা শেষে সিনে ফিল্মের প্রযোজনায় 'আসবো না আর ফিরে' গানটি এইচ এম মাল্টিমাডিয়ায় প্রকাশ পেয়েছে।

image


নচিকেতা বলেন, ''আমিনুল ইসলাম মিন্টুর লেখা এই গানটির কথা আমার অসম্ভব পছন্দ হয়েছে। এছাড়া গানটির সুরও খুব ভালো লেগেছে। গানটি গেয়ে তৃপ্তি পেলাম।'' 

আমিনুল ইসলাম মিন্টু তরুণ গীতিকার, কবি ও সাহিত্যিক। তার অনেক গান আগেও শ্রোতাপ্রিয় হয়েছে। নচিকেতা, আশরাফ উদাস, মনির খান, ইমন খান, আলামিন খানসহ অনেকেই গেয়েছেন আমিনুল ইসলাম মিন্টুর লেখা গান।


একাত্তর/আরবিএস   

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার হার্টের সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়ার...
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর