আওয়ামী লীগের মশাল মিছিলের পরেই নেত্রকোণার তিন স্থানে রহস্যজনক আগুন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

নেত্রকোণায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ আগেই জেলায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি এলাকায় একই সময়ে তিনটি আলাদা স্থানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 

কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মে দেয়া আগুনে একটি আধাপাকা ঘর ও সেখানে থাকা আসবাবপত্র, হাঁস-মুরগী ও মাছের খাদ্য পুড়ে যায়। 

অন্যদিকে একটি ছাগলের ঘরে আগুন দিলে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। মালিকের দাবই, ছাগল পুড়ে মারা যাওয়ায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকারও বেশি।

এছাড়াও শহরের চল্লিশা কান্দা মোড়ে একটি খড়ের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এসব ঘটনায় থানায় জিডি করা হয়েছে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, রোববার ভোর রাতে হঠাৎ করে আগুন দেখতে পান ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর চারটি ইউনিট।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অন্যদিকে নেত্রকোণায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশার মিছিলের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের ধারণা, এরপর হয়ত এ আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে।

আরবিএস
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর