আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশানে তরুণ ভোটারদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় সিইসি আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনী পরিবেশ ও ইসির স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পরদিন এ ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার সকালে গুলশানে তরুণ ভোটারদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।

এসময় তরুণ ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, তরুণদের ওপর ভর করেই বাংলাদেশ এগিয়ে যাবে।

আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ঐতিহাসিক হবে বলেও জানান সিইসি।

অনুষ্ঠানে তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে পরিচিতি করিয়ে দেয়া হয়।

একাত্তর/আরএ
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর