হাদির খুনিদের গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আল্টিমেটাম দিয়েছে দলটি। 

শনিবার (২০ ডিসেম্বর) হাদির দাফন শেষে শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন দলের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। অন্যথায় ২৪ ঘণ্টা পর আবারও শাহবাগে জড়ো হওয়ার ঘোষণা দেন তিনি। 

আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, বরং একটি সংঘবদ্ধ খুনি চক্র জড়িত।  

তিনি আরও বলেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের আটক করতে হবে। ওরা বেঁচে থাকলে জুলাই সফল হবে না।

হাদিকে গুলি করে হত্যার ঘটনায় বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে আবারও শাহবাগে জড়ো হবেন তারা।  

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতাকর্মীরা। 

এর আগে, বিকেলে ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় ওসমান হাদিকে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় লাখো জনতার উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বিকেল ৩টার দি‌কে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে আনা হয়।

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। 
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর