শুটিং শেষ করলো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’, মুক্তি কবে?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

মার্ভেল কমিকস্ ভক্তদের জন্য বড় খবর! অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সিনেমার পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক মাধ্যমে এই ঘোষণা দিয়ে পুরো দলকে ধন্যবাদ জানিয়েছেন।

গত শনিবার সিনেমার পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে, এবারের পর্বটিকে তার জীবনের অন্যতম সেরা এবং ফলপ্রসূ কাজ হিসেবে অভিহিত করেছেন। শুটিং শেষ হওয়ার পর পরিচালক ক্রেটন তার সিনেমার অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের অকুণ্ঠ প্রশংসা করেন।

টম হল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, টম হল্যান্ডের নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং নির্ভীক পারফরম্যান্সের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। পর্দার সামনে এবং পেছনে তার বন্ধুত্ব ও নিষ্ঠা অতুলনীয়। আমরা অবশেষে শুটিং শেষ করেছি!

এছাড়াও তিনি তার পরিবারের কথা উল্লেখ করে বলেন, শুটিংয়ের ব্যস্ততার মাঝে তার সন্তানরাই তাকে মানসিক প্রশান্তি জুগিয়েছিল।

টম হল্যান্ডের পাশাপাশি এবারের স্পাইডারম্যান সিনেমায় থাকছে এক বিশাল চমক। ব্রুস ব্যানার ওরফে 'হাল্ক' হিসেবে আবারও বড় পর্দায় ফিরছেন মার্ক রাফালো। জনপ্রিয় চরিত্র 'পানিশার' হিসেবে এ সিনেমায় অভিষেক হতে চলেছে জন বার্নথালের। আর ভিলেন 'স্করপিয়ন' হিসেবে ফিরছেন মাইকেল মান্ডো।

'স্ট্রেঞ্জার থিংস' খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। যথারীতি এমজে হিসেবে জেন্ডায়া এবং নেড হিসেবে জ্যাকব ব্যাটালন থাকছেন পিটারের পাশে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে'। মাল্টিভার্স বা পিটারের নতুন জীবন- এই সিনেমায় ঠিক কী হতে চলেছে, তা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে টম হল্যান্ড সোজা জানিয়েছেন, মুক্তির আগে কোন সূত্র দেবেন না তিনি।

এআরএস
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর