সংখ্যালঘু বলে কিছু নাই, আমরা সবাই দেশের নাগরিক: সেলিমুজ্জামান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম

গোপালগঞ্জ -১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় রয়েছে এবং আমি মনে করি, সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই দেশের নাগরিক।

সেলিমুজ্জামান আরো বলেন, আমরা সবাই এই দেশে একসঙ্গে শান্তিতে বাস করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।

তিনি বলেন, কে হিন্দু, কে মুসলিম সেটা বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি। আমি আপনাদের পরিবারের একজন সদস্য। তাই আপনাদের পাশে আমি আছি। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণ করা আমার দায়িত্ব।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মহাটালি এলাকায় মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উজানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডলের সভাপতিত্বে ও মতুয়া শ্রী রানা ঠাকুরের সঞ্চালনায় মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু।

এ সময় বিভিন্ন বক্তারা, হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা তুলে ধরে সেলিমুজ্জামান সেলিমের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা কথা দিলে কথা রাখে। আমরা সবাই ধানের শীষে ভোট দেব। এ সময় এক হাজারেরও বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা এবং জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ মতুয়া ভক্তরা।

একাত্তর/আরএ
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর