নোয়াখালী-৫ আসনের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিএনপিকে উকিল নোটিশ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

ফ্যাসিস্টের দোসর ও জুলাই হত্যা মামলার আসামি আখ্যা দিয়ে ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাহারে বিএনপিকে উকিল নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এই নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন (বাবু)। 

লিগ্যাল নোটিশে বলা হয়, নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনের একজন বাসিন্দা, ভোটার, ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একজন যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী, বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক ও কর্মী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী ফ্যাসিস্ট দোসর, এস. আলমের ঘনিষ্ঠ সহযোগী, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর রুকন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য (ক্যাডার) (সরকারি মুজিব কলেজে ছাত্রশিবির মনোনীত সাবেক ভিপি প্রার্থী) ফখরুল ইসলামকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপির একজন কর্মী ও সমর্থক, উক্ত আসনের বাসিন্দা ও ভোটার এবং ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে আমি উক্ত মনোনয়নে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছি। ফখরুল ইসলাম আওয়ামী ফ্যাসিস্ট শক্তির একজন প্রমাণিত দোসর, এস, আলমের ঘনিষ্ঠ সহচর এবং ২০২২ সালে এস, আলমের মালিকানাধীন পদ্মা লাইফ ইন্সুরেন্সের নিযুক্ত চেয়ারম্যান। 

নোটিশে বলা হয়, এস. আলম এবং ফ্যাসিস্টের লোকজনদের সাথে তার উঠা-বসার একাধিক ছবি, ভিডিও ও নিউজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ফখরুল ইসলাম একজন চিহ্নিত দুর্নীতিবাজ ও গ্রাহকের অর্থ আত্মসাৎকারী; দুর্নীতি ও অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তিনি ২০১২ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স হতে অপসারিত হয়েছেন। তিনি জুলাই আন্দোলনে আন্দোলনকারী ছাত্র-জনতার আন্দোলন নিষ্ঠুর দমন এবং ছাত্র হত্যার হুকুমদাতা, অংশগ্রহণকারী এবং অন্যতম অর্থ যোগানদাতা। 

তিনি জুলাই আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলা নং- ৫৮(৯)২৫, ধারা ৩০২/১০৯/১৪৯/৩৪ দণ্ডবিধি এর ২৯৭ নম্বর আসামি উল্লেখ করে এতে আরও বলা হয়, যার অন্যান্য আসামি হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামাল প্রমুখ। ফখরুল ইসলাম তার একমাত্র ছেলেকে জামায়াত নেতা ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আ. ন. ম. আব্দুজ জাহেরের কন্যার সহিত বিবাহ দেন। তার মেজ মেয়ে জলি সুলতানার স্বামী কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শ্বশুর আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও ডেপুটি স্পীকার মো. আলী আশরাফ। তার ছোট মেয়ে নাসরিন সুলতানা মিলি এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি এবং ঢাকা-১০ আসনের এবি পার্টির মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী।

উকিল নোটিশে আরও বলা হয়, ফখরুল ইসলাম অতীতে আওয়ামী লীগ ও জামায়াতের সাথে সার্বক্ষণিক সখ্যতা বজায় রেখে চলেছেন। তিনি কখনোই বিএনপির রাজনীতির সহিত সম্পৃক্ত ছিলেন না। বিএনপি এবং তৃণমূলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সহিত তার সক্রিয় কোন যোগাযোগ নেই। তিনি ২০০৯ সালে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

এমন পরিস্থিতিতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ (কোম্পানিঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র দলীয় মনোনয়ন প্রদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত দলীয় নীতি ও কর্মসূচি এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান ও জ্বলাই সনদের পরিপন্থি, নোটিশে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, ফখরুল ইসলামকে প্রদত্ত নোয়াখালী-৫ (কোম্পানিঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে অবিলম্বে প্রত্যাহার করে, দলীয় একনিষ্ঠ, ত্যাগী ও জনবান্ধব কাউকে উক্ত আসনে দলীয় মনোনয়ন প্রদান করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানিয়ে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি। অন্যথায়, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর