৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষদিনে মনোনয়নপত্র জমা দিতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে কান্নায় ভেঙে পড়েন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আজ বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।

জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষদিন বিকেল ৫টা ৮ মিনিটে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এসময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। একপর্যায়ে ইউএনওর কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি ৫টার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে, জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।

আরবিএস
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগকালে মৃত এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর...
শেরপুরে নদী মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করা ছয় জেলে ১৩ মাস সাজাভোগের পর বাংলাদেশের হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 
শেরপুরে একটি বাড়িতে নলকূপ বসাতে গিয়ে গ্যাস বেরিয়ে এসেছে। আর সেই গ্যাসেই চলছে গ্রামের মানুষের রান্না। এতে উচ্ছ্বাসের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠুভাবে অন্তর্ভুক্তিমূলক জাতীয়...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর