কারাভোগের বাকি ছিলো সাত দিন, কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন শিপন

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগকালে মৃত এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে সময় বিএসএফের হাতে আটক হলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ভারতীয় আদালতের নির্দেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে তুরা কারাগারে পাঠানো হয়।

আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। তবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিপন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে দুপুর একটায় শিপনের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কিমা রায় এবং বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার উপস্থিত ছিলেন।

এছাড়াও নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। স্বজনরা মরদেহ বুঝে নিতে আগে থেকেই সীমান্তে অপেক্ষা করছিলেন।

আশরাফুজ্জামান বলেন, আমরা মরদেহ গ্রহণ করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি বুঝিয়ে দেওয়া হবে।

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর