মাছ ধরতে গিয়ে ভারতে আটক ছয় জেলে, ১৩ মাস পর হস্তান্তর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম

শেরপুরে নদী মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করা ছয় জেলে ১৩ মাস সাজাভোগের পর বাংলাদেশের হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। 

মৎস্যজীবিরা হলেন- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫), মীর জাফর আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমের আলী (৩৫) ও চাঁন মিয়া (৬০)।

বিজিবি ও পুলিশ জানান, গত বছরের চার নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুল করে সীমান্ত পেরিয়ে তার ভারতের ভেতরে প্রবেশ করেন। এসময় স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা প্রায় ১৩ মাস সাজাভোগ করেন। এরপর সাজা শেষে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় শেরপুর ৩৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার হাতিপাগার বিজিবি কোয়ার্টার মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ছয় বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। 

এসময় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর