আফগানিস্তানের সরকারি ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করলো গুগল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮ পিএম

সদ্য সাবেক আফগান সরকারের বেশ কিছু ইমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে গুগল। কতদিনের জন্য বন্ধ করা হয়েছে সে সম্পর্কেও কিছু বলা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, তালেবান কর্তৃপক্ষ ইমেইল হ্যাক করে সাবেক সরকারের নথি খুঁজে বেড়াচ্ছে এমন তথ্যের ভিক্তিতে এমন ব্যবস্থা নিয়েছে গুগল। তবে কতগুলো ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা জানানো হয়নি।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক আফগান সরকারের কর্মকর্তা এবং তাদের আন্তর্জাতিক সহযোগীদের রেখে যাওয়া ডিজিটাল নথিপত্র তালেবানের হাতে চলে যাওয়ার আশঙ্কায় কিছু সময়ের জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কিছু অ্যাকাউন্টের ব্যাপারে সাময়িক পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

তালেবানের হাতে কাবুল দখলের পর বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শত্রুদের খুঁজে বের করতে আফগানদের বায়োমেট্রিক এবং আর্থিক লেনদেনের ডাটাবেজ ব্যবহার করা হতে পারে।

এতে আরো বলা হয়, সবেক আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার পাশপাশি তারা নজরদারিও বহাল রেখেছেন। সব পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় বন্ধ রাখা সব ইমেইলের বিষয়ে সিদ্বান্ত জানানো হবে। 

সাবেক সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, তালেবান তাদের ইমেইল অ্যাকাউন্ট হাতিয়ে নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

image


তিনি বলেন, ‘তালেবান সদস্যরা আমাকে বলেছে, আমি যেখানে কাজ করতাম তার সার্ভারের সব ডেটা যেন আমি সংরক্ষণ করি। যদি আমি তা করি, তাহলে তারা আগের মন্ত্রণালয়ের নেতৃত্বের তথ্য এবং অফিসিয়ালি যোগাযোগের সুযোগ পাবে’। তিনি জানান, তালেবানের নির্দেশনা তিনি মেনে চলেননি। তিনি আত্মগোপনে চলে গেছেন।

এদিকে, ইন্টারনেটভিত্তিক গোয়েন্দা সংস্থা ডোমেনটুলসের নিরাপত্তা গবেষক চ্যাড অ্যান্ডারসন রয়টার্সকে বলেছেন, সরকারি ডেটাবেসে একবার ঢুকতে পারলে তালেবান সাবেক সরকারের মন্ত্রী, কর্মকর্তা ও তাদের মিত্রদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারে।

তিনি আরো বলেন, ‘মার্কিনিদের তৈরি করা ডিজিটাল অবকাঠামো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টার ত্রুটি রাখবে না তালেবান। পুরনো সরকারের বিষয়ে তথ্য পাওয়া তালেবানের কাছে একটি পুরনো হেলিকপ্টার থেকেও বেশি মূল্যবান’।

image


আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ ৯৮ শতাংশ, মৃত্যু ২ শতাংশের

এর আগে ১৫ আগস্ট কাবুলের মসনদ দখল করে নেয় তালেবানরা। কাবুলের প্রেসিডেন্ট ভবনে মাত্র ৪৫ মিনিটের বৈঠকেই সব কিছু চূড়ান্ত হয়ে যায়। বৈঠক শেষ হতেই তালেবানের কাছে ক্ষমতা ছেড়ে দেন আশরাফ ঘানি। ক্ষমতা ছাড়ার পর তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ছেড়ে যান তিনি। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও পালিয়ে যান।  


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর