‘নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি নির্বাচন নিয়ে কোনো ধরনের বিদেশি চাপের কথা নাকচ করে দেন।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে। তিনি যোগ করেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বাইরের দেশগুলোর সম্পর্ক ভালো রয়েছে।

বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিচারিক প্রক্রিয়ায় তাড়াহুড়োর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর