ঘুষ নিয়ে গাঁজা ভর্তি ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ, দুই পুলিশ বরখাস্ত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার অপরাধে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের বরখাস্ত করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এই তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

অভিযুক্তরা হলেন- জেলার নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত পাঁচ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের  কোনাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করেন ওই সড়কের টহলে থাকা ওই দুই পুলিশ। অভিযোগ ওঠে, আটকের পরও ঘুষ নিয়ে ওই ট্রাক তারা ছেড়ে দেন। 

বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ সুপার তদন্ত করে নবীনগর থানার অফিসার ইনচার্জকে প্রতিবেদন জমা দিতে বলেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে দুই পুলিশকে সাময়িক  বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর