নির্বাচন কমিশনে সমাধান না পেলে জামায়াত জাতিকে জানাবে, বললেন শফিকুর রহমান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আর বিষয়টি এরইমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচন কমিশনে সমাধান না পেলে জামায়াত জাতিকে শঙ্কার বিষয়টি জানাবে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বসুন্ধরায় নিজ কার্যালয়ে ইইউ’র নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় জামায়াতের আমির বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২০০ নির্বাচনী পর্যবেক্ষক আসবে নির্বাচনে। জামায়াত সরকার গঠন করলেও তারা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায়না, সবার জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দেশের মানুষ ৫৪ বছরের রাজনীতির পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন করতে হবে। জামায়াত সংস্কারের ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

জামায়াতে ইসলামের নারীদের প্রচারণায় একটি পক্ষ বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

একাত্তর/আরএ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর