৭৫ দেশের নাগরিকদের ভিসা বন্ধ করছে ট্রাম্প প্রশাসন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি স্মারকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমটি। - খবর রয়টার্স।

ফক্স নিউজ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া এবং থাইল্যান্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্ট তাদের ভিসা প্রদানের পদ্ধতিগুলো পুনরায় মূল্যায়ন করার সময় পর্যন্ত বর্তমান আইনের অধীনে মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশ দিয়েছে।

তবে এই স্থগিতাদেশ কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিক মন্তব্য করেননি।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতির ওপর যে কঠোর কড়াকড়ি আরোপ শুরু করেছেন, এই পদক্ষেপ তারই একটি অংশ।

উল্লেখ্য, গত নভেম্বরে হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সব ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করবেন। মনে করা হচ্ছে তিনি সেই পথেই হাঁটতে যাচ্ছেন।

এআরএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর