বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের পোস্ট

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। F (এফ) এবং M (এম) ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী শিক্ষার্থীদের জন্য কোনো ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে। 

এতে বলা হয়, ভিসা বন্ড দেওয়ার বিষয়টি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যবসা ও পর্যটন ভিসা (B1/B2) আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। শিক্ষার্থী ভিসা (F ও M) আবেদনকারীদের এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

মার্কিন দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যোগ্য বাংলাদেশি B1/B2 ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড পরিশোধ করতে হতে পারে। তবে ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ না করার জন্যও আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্য জানতে আবেদনকারীদের যেন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা হয়।

এই ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরবিএস
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর