মিরপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন জামায়াত আমির

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার মিরপুর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণের মাধ্যমে তিনি এই প্রচারণার সূচনা করবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় সফরের পরিকল্পনা রয়েছে দলের আমিরের। আজ ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই আনুষ্ঠানিক সফর শুরু হচ্ছে। রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে বেলা দুইটায় এই জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। জনসভাস্থলটি ডা. শফিকুর রহমানের নিজস্ব নির্বাচনী এলাকা ঢাকা–১৫ আসনের অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে জামায়াত আমির ছাড়াও ১০–দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী, আজ ঢাকার কর্মসূচি শেষ করে পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন ডা. শফিকুর রহমান। সেখানেও বিভিন্ন নির্বাচনী এলাকায় তার গণসংযোগ ও প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।

একাত্তর/আরএ
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর