তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনা চলছে: নাহিদ ইসলাম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি দল অন্যান্য সব দলকে বিলুপ্ত করে নিজেদের ভেতরে নিয়ে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, তাহাজ্জুদের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে। তাহাজ্জুদের পর তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে।

তিনি বলেন, একটি দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরুই করেছেন অন্যদের সমালোচনা দিয়ে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, মির্জা ফখরুলের বক্তব্য— ‘শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছে’— অত্যন্ত লজ্জাজনক। বলেন, এই বক্তব্যের মধ্য দিয়েই বোঝা যায় কেন ১৭ বছরেও শেখ হাসিনাকে দেশ থেকে সরানো সম্ভব হয়নি।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধিতার নামে বিভিন্ন রাজনৈতিক দলে ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে। তাদের অভ্যন্তরীণ বোঝাপড়ার কারণেই বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর মুক্তি পায়নি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহসহ অন্যান্য নেতারা।

একাত্তর/আরএ
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর