ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে: ডা. শফিকুর রহমান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জামায়াত ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

গণভোট প্রসঙ্গে আমিরে জামাত বলেন, ভেতরে ভেতরে অনেকেই গণভোটে নাখোশ, কারণ গণভোট হলে দলীয় চাঁদাবাজদের রমরমা ব্যবসা চলবে না। তবে ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে থাকায় কেউ মুখ খুলতে পারছে না। আগামী ১২ তারিখ প্রথম ভোট হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে, আর হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট হেরে গেলে সরকার গঠন করে কোনো লাভ হবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা-বোনদের গায়ে হাত দেয়। এদের কাছে মা-বোনরা নিরাপদ হবে না।

তিনি হুঁশিয়ারি দেন যে, নির্বাচনী প্রচারে মা-বোনদের হেনস্তা বা ইভটিজিং করা হলে তা বরদাশত করা হবে না। জামায়াতের নারী কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে তা নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে যেখানেই হেনস্তা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দলের হয়ে নয়, জনগণের হয়ে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের স্বপ্ন পূরণ ও ব্যবসায়ীদের চাঁদাবাজমুক্ত রাখতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরে অনেকে ফ্যাসিস্ট সরকারের অনুমতি নিয়ে র‌্যালি-মিছিল করেছে, কিন্তু জামায়াত অনুমতি ছাড়াই যেখানে অন্যায় দেখেছে সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছে।

৫ আগস্টের পর একটি দলের ‘মামলা বাণিজ্যে’ মেতে ওঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, যে দল নিজেদের কর্মী সামলে রাখতে পারে না, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে না।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর