আবারও আলোচনায় হরমুজ প্রণালি, কেন গুরুত্বপূর্ণ এই পানিপথ?

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

ইরানের ইসলামী শাসনব্যবস্থা পরিবর্তনের কথা বলে দেশটিতে আবারও সামরিক হামলার আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তেহরান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোন ধরনের হামলা হলে তারা এমন প্রতিশোধ নেবে, যা হবে শত্রুর জন্য খুবই কষ্টকর-বেদনাদায়ক ও অনুশোচনযোগ্য। 

সামরিক ব্যবস্থা ছাড়াও, ইরানের প্রতিশোধ নেওয়ার একটি সম্ভাব্য উপায় হতে পারে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ-অর্থাৎ প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং প্রচুর পরিমাণে তরলীকৃত গ্যাস পরিবাহিত হয়। এই পথটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানির দামে ব্যাপক উল্লম্ফন ঘটবে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটি একদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এবং অন্যদিকে ইরানের মাঝে অবস্থিত। অতীতেও ইরান বেশ কয়েকবার হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনোই সেই হুমকির বাস্তব প্রতিফলন ঘটায়নি।

তেহরান এই প্রণালিতে সামুদ্রিক মাইন স্থাপনের চেষ্টা করতে পারে। এছাড়া দেশটির নিয়মিত সেনাবাহিনী অথবা আধাসামরিক ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে পারে বা সেগুলো জব্দ করতে পারে; এমন কৌশল তারা আগেও বেশ কয়েকবার ব্যবহার করেছে।

২০০৭ সালের শেষের দিকে এই প্রণালীকে কেন্দ্র করে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে কিছু ছোটোখাটো সংঘর্ষের ফলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ঘটনায় দেখা যায়, ইরানি স্পিডবোটগুলো মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি চলে এসেছিল, যদিও সে সময় কোনো পক্ষ থেকেই গুলি চালানো হয়নি।

হরমুজ প্রণালি আসলে কী?

হরমুজ প্রণালি একদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এবং অন্যদিকে ইরানের মাঝে অবস্থিত। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া, যেখানে জাহাজ চলাচলের পথটি উভয় দিকে মাত্র তিন কিলোমিটার প্রশস্ত। ফলে এটি যে কোনো হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ইরান অতীতেও বহুবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিলেও তা কখনো কার্যকর করেনি। ইরানের প্রেস টিভির তথ্যমতে, প্রণালিটি বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে। যদিও পার্লামেন্টের পক্ষ থেকে এই পদক্ষেপের সমর্থন পাওয়া গেছে, তবে এটি এখনো আইনে পরিণত হয়নি। পররাষ্ট্রমন্ত্রী সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ইরানের সামনে অনেক বিকল্প খোলা রয়েছে।

বাস্তবে এই অবরোধ কীভাবে কাজ করবে?

ইরান হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন স্থাপন করার চেষ্টা করতে পারে। এছাড়া দেশটির নিয়মিত সেনাবাহিনী বা রেভল্যুশনারি গার্ড কর্পস উপসাগরে বিদেশি জাহাজ আটক বা হামলা চালাতে পারে। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় উভয় দেশ একে অপরের বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল, যা ‘ট্যাঙ্কার ওয়ার’ নামে পরিচিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানকে হরমুজ প্রণালি বন্ধ না করতে উৎসাহিত করে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণালি বন্ধ করা হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। এটি আমাদের চেয়ে অন্যান্য দেশের অর্থনীতির বেশি ক্ষতি করবে।

হরমুজ প্রণালি বন্ধ হলে যা হতে পারে

গোল্ডম্যান স্যাকসের মতে, তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। ইরান থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় ৯০ শতাংশই কেনে চীন। এই পথ বন্ধ হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে, যা খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেবে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে।

তবে ইতিহাস বলছে, বিশ্ববাজারে তেলের এই ধরনের বড় সংকটগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। ২০০৩ সালের ইরাক যুদ্ধ কিংবা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় তেলের দাম লাফিয়ে বাড়লেও কয়েক মাসের মধ্যেই তা আগের অবস্থায় ফিরে এসেছিল।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর