পিসিবির অবস্থানে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেট কর্তারা!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের অংশগ্রহণ প্রত্যাহার বা বয়কটের যে সম্ভাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ড তৈরি করেছে, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের হাতে থাকলেও সাবেক কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এমন বয়কট আইসিসির  সাথে পাকিস্তানের সম্পর্কের অপূরণীয় ক্ষতি করতে পারে।

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের বাইরে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নেওয়ার যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছিল, আইসিসি তা প্রত্যাখ্যান করে। পিসিবি ছিল একমাত্র বোর্ড যারা আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। কোনো পক্ষই নমনীয় না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই সরিয়ে দেয়।

এর প্রতিক্রিয়ায় পিসিবি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার ইঙ্গিত দেয়। পিসিবি প্রধান মহসিন নকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে দেখা করেছেন। পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে নাকি নাম প্রত্যাহার করে নেবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে তিনি আগামী শুক্রবার বা সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

তবে, আইসিসি ইভেন্ট বয়কট করার এই যুক্তিতে প্রশ্ন তুলেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ এবং সাবেক সচিব আরিফ আলি আব্বাসি। বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো প্রশংসনীয় হলেও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে শেষ পর্যন্ত ক্ষতিটা পাকিস্তান ক্রিকেটেরই হবে।

আব্বাসি বলেন, বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়টি বুঝতে পারছি, কিন্তু আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা ছাড়া বিশ্বকাপে দল না পাঠিয়ে পিসিবি আসলে কী অর্জন করবে?

জগমোহন ডালমিয়া এবং আই.এস. বিন্দ্রার মতো প্রশাসকদের সময়ে দায়িত্ব পালন করা আব্বাসি আরও উল্লেখ করেন, এই বয়কট শ্রীলঙ্কা ক্রিকেটের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ, পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচসহ পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান না গেলে আয়োজক হিসেবে শ্রীলঙ্কা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।

খালিদ মাহমুদ পিসিবির সদিচ্ছাকে সমর্থন করলেও বোর্ডকে বাস্তববাদী হওয়ার এবং পাকিস্তানের স্বার্থকে সবার আগে রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে, পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ ভারতের বাইরে ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশকে সমর্থন দেয়নি। আমি বাংলাদেশের অবস্থান বুঝতে পারি, কিন্তু সত্য এটাই যে আইসিসি সভায় তারা কোনো সমর্থন পায়নি।

এআরএস
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর