পাকিস্তান বয়কট করলে কপাল খুলবে বাংলাদেশের!

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

ভারত-শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরুর মাত্র ১০ দিন আগে ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তা শুরু হয়েছে। বাংলাদেশের প্রতি তথাকথিত ‘সহমর্মিতা’ দেখিয়ে আসর বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। কিন্তু এখন দেখা যাচ্ছে, পাকিস্তানের এই ‘চাল’ তাদের ওপরই বুমেরাং হতে চলেছে। আইসিসির পাল্টা চালে এখন আসর থেকেই ছিটকে যাওয়ার ভয়ে কাঁপছে পিসিবি।

বাংলাদেশের নিরাপত্তা অজুহাতকে সমর্থন জোগাতে গিয়ে এখন অস্তিত্ব সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বোর্ড প্রধান মহসিন নকভীর বৈঠকের পর সিদ্ধান্ত আসার কথা থাকলেও, তা আগামী শুক্র বা সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পর্দার আড়ালে আইসিসি যে পরিকল্পনা সেরে রেখেছে, তাতে চরম বিপাকে পড়ার পথে বাবর আজমরা।

আইসিসি সূত্রে জানা গেছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তবে তাদের জায়গায় বাংলাদেশকে গ্রুপ-এ’তে ফিরিয়ে আনা হবে। যেহেতু বাংলাদেশ সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায় এবং পাকিস্তানের সব ম্যাচও শ্রীলঙ্কাতেই নির্ধারিত, তাই এই অদল-বদল আইসিসির জন্য লজিস্টিক্যালি খুব সহজ হবে। এতে আইসিসিকেও মাথা নত করতে হবে না, আবার বাংলাদেশের দাবিও মানা হবে।

পুরো বিশ্বকাপ বয়কট না করলেও, পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কট করার কথা ভাবছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি হবে পাকিস্তানের জন্য একটি ‘মরণফাঁদ’। কারণ- হাইব্রিড মডেলটি পাকিস্তানের দাবি মেনেই করা হয়েছিল। এখন ম্যাচ না খেললে তা নিজেদের করা চুক্তির লঙ্ঘন হবে। ফলে আইসিসি পাকিস্তানকে বড় অঙ্কের জরিমানা ও নিষিদ্ধ করতে পারে।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বিষয়টিকে পাকিস্তানের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান বিনা কারণে এই বিষয়ে নাক গলাচ্ছে এবং বাংলাদেশকে প্ররোচিত করছে। অতীতে বাংলাদেশিদের ওপর পাকিস্তান কী নৃশংসতা চালিয়েছে তা সবার জানা, আর এখন তারা হিতাকাঙ্ক্ষী সাজার নাটক করছে, যা সম্পূর্ণ ভুল।

পাকিস্তান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বাবর আজম ফিরলেও বাদ পড়েছে মহম্মদ রিজওয়ান। এখন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে বাবরদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়বে। এছাড়া কালো ব্যাজ পরে খেলার মতো ‘প্রতীকী প্রতিবাদ’ করার চিন্তাও করছে পিসিবি, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। এখন দেখার বিষয়, আগামী সোমবারের মধ্যে মহসিন নাকভি কোন পথে হাঁটেন।

এআরএস
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর