জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ, রাজনৈতিক দলগুলোকে সংযমের আহ্বান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

শেরপুরে সাম্প্রতিক এক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে সরকার জানায়, সহিংসতার সঙ্গে জড়িত যেকোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে সরকার। একইসঙ্গে সমর্থকদের সংযম নিশ্চিত করারও অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভীতি প্রদর্শন এবং প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরের হত্যাকাণ্ড ও সংঘর্ষের বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে ওই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‘সরকার সকল দল, নেতা ও প্রচারকদের শান্তি বজায় রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শান্তিপূর্ণ উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।’

বিবৃতিতে বলা হয়, দেশের ভবিষ্যৎ সকল পক্ষের শান্ততা, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর নির্ভরশীল। অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

একাত্তর/আরএ
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের (সদর) উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর