জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে (পিবিসি) ২০২৬ সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একইসঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ।

কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া, বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তার শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তি বিনির্মাণ কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

শান্তি বিনির্মাণ কমিশন (পিবিসি) একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এটি সংঘাত-কবলিত দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে থাকে।

কমিশনটি মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে এই সদস্যদের নির্বাচিত করা হয়।

২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
সামগ্রিকভাবে চার কর্ম দিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর