নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারা পেছনে লেগেছে: জামায়াত আমির

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় একটি পক্ষ জামায়াতে ইসলামীর পেছনে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ঘরে ও কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, অসৎ নেতৃত্বের কারণে দেশ এতদিন এগোতে পারেনি। ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফেরত এনে সারাদেশে সুষম উন্নয়ন করা হবে।

এদিন সকালে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কক্সবাজারের মহেশখালীতে আসেন। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ওই জনসভায় জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের হাজারো নেতাকর্মী অংশ নেন। সেখানে তিনি মহেশখালীকে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

পরে বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত অপর এক জনসভায় জামায়াত আমির বলেন, যারা নারীদের সম্মানহানি করে, তাদের বিরুদ্ধে জামায়াত সর্বদা সোচ্চার। আর এই অবস্থানের কারণেই একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ও তাঁর দলের সমালোচনায় লিপ্ত হয়েছে। আগামী নির্বাচনে জনগণ ‘নতুন ফ্যাসিবাদকে’ লাল কার্ড দেখাবে মন্তব্য করে তিনি সবাইকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর