গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যগ্রহণ শেষ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য পেশ শেষ করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আসামিপক্ষের আইনজীবীরা আগামী ১৮ ফেব্রুয়ারি তাকে জেরা করবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। 

আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীমসহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

সাক্ষ্যে সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া বলেন, ওই সময়ে ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাব মানুষ হত্যা করত। হত্যার পর মরদেহের সঙ্গে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো, যাতে আলামত নষ্ট হয়। 

তিনি আরও বলেন, ‘আয়না ঘর’-এর মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার মাধ্যমে ডিজিএফআই তার নৈতিক ও প্রাতিষ্ঠানিক বৈধতা হারিয়েছে। এ কারণে তিনি র‍্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানান। 

এদিকে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ পর্যন্ত সব কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 

তিনি জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ২৪টি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়েছে। এর মধ্যে ২১টি মামলার বিচার চলমান, ৩টিতে রায় ঘোষণা হয়েছে। এসব মামলায় ২৬ জন সাজাপ্রাপ্ত, ১ জন খালাস এবং ১ জন জামিন পেয়েছেন। 

সরকার পরিবর্তনে বিচার কার্যক্রমের প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচার বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। বরং নির্বাচিত সরকার এলে বিচার কার্যক্রম আরও গতি পাবে বলে তারা প্রত্যাশা করেন।

আরবিএস
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর