আনভীরসহ আটজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:০২ পিএম

রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন নিহত মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া।

সোমবার (৬ সেপ্টেম্বর) তানিয়া মামলার আবেদনটি করেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত, জানান সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি রেজাউল করিম।

বসুন্ধরার এমডি আনভীর ছাড়াও মামলার অপর আসামিরা হলেন, আনভীরের মা আফরোজা, আনভীরের স্ত্রী সাবরিনা, আহমেদ আকবর সোবহান, শারমিন, সাফিয়া রহমান মিম, আলোচিত মডেল পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপন।

আরও পড়ুন: দ্রুত বিচার আইনে করা মামলায় চেয়ারম্যানসহ ১৬ জন কারাগারে 

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম সোবহান আনভীর মুনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ে না করে নৃশংসভাবে হত্যা করা হয় মুনিয়াকে। এবং এতে তার পরিবারের সদস্যসহ অন্য আসামিরা সাহায্য করে বলেও দাবী করেন তিনি। 

উল্লেখ্য, মুনিয়া মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল। ইতিপূর্বে মুনিয়ার বোনের দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা থেকে আনভীরকে অব্যাহতি দেন আদালত।


একাত্তর/জো/এসজে

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর