‘যেকোনো পরিস্থিতিতে ৫ মিনিটের ব্যবধানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া যাবে’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত নিরাপদ ও শান্তিপূর্ণ রয়েছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া যাবে বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালি এলাকার মহিলা কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব অধিনায়ক জানান, জনগণ যাতে নিরাপদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

পুরো পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে দ্বীপ অঞ্চলের নিরাপত্তায় কোস্টগার্ড ও নৌবাহিনীর অধিক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং পার্বত্য অঞ্চলেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

চট্টগ্রামের রাউজান এলাকায় একাধিকবার গোলাগুলির ঘটনা প্রসঙ্গে তিনি জানান, সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল আইডি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে লেঃ কর্নেল হাফিজুর রহমান এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

একাত্তর/আরএ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর