৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বর্তমানে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করে বিমানবন্দর থানাপুলিশ। পরে সেই টাকা গণনার পর ৭৪ লাখ বলে সাংবাদিকদের জানানো হয়। 

এদিকে আটকের পর অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সৈয়দপুর সরকারি হাসপাতালে এবং পরে বিকেলের দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র বলছে, সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশিকালে বেলাল উদ্দিনের কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। তবে আটকের সময় ওই টাকাগুলো তার নিজের ব্যবসায়িক টাকা বলে দাবি করেন তিনি।

এদিকে জামায়াত নেতার আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, নাটক সাজিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি তার ব্যবসার টাকা।

অন্যদিকে এই ঘটনা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জেলা নেতৃবৃন্দ জানান, বেলাল উদ্দিন প্রধান সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। তিনি কোনো নির্বাচনী কাজে সফর করছিলেন না। উদ্ধার টাকাগুলো তার সম্পূর্ণ নিজস্ব ব্যবসায়িক পুঁজি বলেও দাবি করেন তারা।

একাত্তর/এসি
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর