নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

নাহিদ ইসলামের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয়লাভ এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক লড়াই করা এক অসাধারণ অর্জন। এই সাফল্য তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ।

চব্বিশের আন্দোলনের স্মৃতিচারণ করে প্রফেসর ইউনূস বলেন, ‘সেই উত্তাল দিনগুলোতে আপনার নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করে তুলেছিল।’ নাহিদ ইসলামকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়ার অভিজ্ঞতাকে ‘মূল্যবান’ উল্লেখ করে তিনি তার কর্মদক্ষতা ও নীতিগত দৃঢ়তার প্রশংসা করেন।

বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ, বিশেষত তরুণ সমাজ নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। সংসদে অর্জিত এই প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং তরুণদের স্বপ্ন তুলে ধরার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।

প্রফেসর ইউনূস প্রত্যাশা ব্যক্ত করেন যে, নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তরে আদর্শ ও মূল্যবোধ যেন অক্ষুণ্ণ থাকে, সেই কামনাই করেন তিনি।

একাত্তর/আরএ
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর