বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হয়েছে: রুশ নির্বাচন কমিশন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) জানিয়েছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড মেনেই অনুষ্ঠিত হয়েছে।

রাশিয়ার সিইসি কমিশনার পাভেল আন্দ্রিয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ১১-১২ ফেব্রুয়ারি ঢাকা সফরকালে এই নির্বাচন পর্যবেক্ষণ করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পর্যবেক্ষক দলটি জানায়, রুশ নির্বাচন কমিশন ও দূতাবাসের প্রতিনিধিরা ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের ৪০টিরও বেশি বুথ পর্যবেক্ষণ করেছেন। ভোটগ্রহণ শুরুর আগে থেকে শুরু করে গণনা পর্যন্ত প্রতিটি স্তরে তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের প্রধান পাভেল আন্দ্রিয়েভ বলেন, নির্বাচনী কর্মকর্তাদের ব্যাপক প্রস্তুতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নজর কেড়েছে। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত নিয়ম ও জাতীয় আইন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ পরিচালনা করেছেন।

পর্যবেক্ষকরা জানান, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর এটি জনগণের কাছে একটি দীর্ঘ প্রতীক্ষিত ইভেন্ট ছিলো। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালট পেপারেই সীমাবদ্ধ ছিল এবং ভোটকেন্দ্রের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ৯ লাখেরও বেশি নিরাপত্তা সদস্যের উপস্থিতিতে একটি নিরাপদ ও সুশৃঙ্খল ভোট আয়োজন করতে আয়োজকরা সফল হয়েছেন।

সফরকালে পাভেল আন্দ্রিয়েভ বাংলাদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি রাশিয়ার আসন্ন স্টেট দুমা নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে একটি সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে এবং ২০২৪ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করেছিল বাংলাদেশের প্রতিনিধিদল।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর