শূন্য থেকে নয়, মাইনাস থেকে শুরু করেছিলাম: বিদায়ী ভাষণে ড. ইউনূস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের অর্জন, সংস্কার কার্যক্রম এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন।

মঙ্গলবার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

ভাষণের শুরুতেই ড. ইউনূস পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, সেদিন কী মহা মুক্তির দিন ছিলো! দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে। দেশ মুক্ত হলেও সম্পূর্ণ অচল ছিলো। ১৮ মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন আমরা শূন্য থেকে শুরু করিনি—শুরু করেছি মাইনাস থেকে।

ভাষণে প্রধান উপদেষ্টা তার মেয়াদে নেওয়া বিভিন্ন সংস্কারমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন আইন ও নির্বাহী আদেশে প্রায় ১৩০টি নতুন আইন ও সংশোধনী এবং ৬০০টি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার ৮৪ শতাংশ বাস্তবায়িত।

প্রধান উপদেষ্টা জানান, পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন এবং বিচার বিভাগকে শক্তিশালী করতে আলাদা সচিবালয় গঠন করা হয়েছে। গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলারের ধাক্কা সামলে রিজার্ভ বর্তমানে ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলেও জানান প্রফেসর ইউনূস।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে কৌশলগত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড়ো অর্জন ‘জুলাই সনদ’। এটি বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। 

তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘উৎকৃষ্ট উদাহরণ’ হিসেবে অভিহিত করেন এবং প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গর্বের সঙ্গে উল্লেখ করেন।

ক্ষমতার অপব্যবহার ও নিপীড়নের ইতিহাস সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে ‘জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। তিনি দেশবাসীকে সপরিবারে এই জাদুঘর পরিদর্শনের অনুরোধ জানান।

নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, বাকি অর্ধেক পেয়েছেন অন্যরা। আমি আশা করি, নতুন সরকার জনগণের এই আস্থার মর্যাদা রাখবে।

ভাষণের শেষে ড. ইউনূস আবেগঘন কণ্ঠে বলেন, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমাদের সবার। গণতন্ত্র, জবাবদিহিতা ও বাকস্বাধীনতার যে ধারা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায়।

একাত্তর/এসি
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর