ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে বিরোধীদলীয় নেতা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

একটি পরিচ্ছন্ন সমাজ ও সুন্দর দেশ গড়ার অঙ্গীকার নিয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় নিজ হাতে রাস্তা ঝাড়ু দিয়ে তিনি দিনের কাজ শুরু করেন।

মিরপুরের বাইতুন নূর মসজিদে ফজরের নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান। এরপর সঙ্গীদের নিয়ে টানা প্রায় ৩০ মিনিট ওই এলাকার রাস্তাঘাট পরিষ্কার করেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা সমাজদেহ পরিচ্ছন্ন করতে চাই। তার আগে রাস্তাঘাট পরিষ্কার করার মাধ্যমে এই যাত্রার শুরু করছি। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে সমাজের সব মানসিক আবর্জনাও দূর করা হবে।

ছবি: একাত্তর টিভি
বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, গত মঙ্গলবার সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁরা শপথ নিয়েছেন। সংসদের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সংস্কারের মাধ্যমে সমাজের জঞ্জাল দূর করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, মন সংশোধনই আজকের এই অভিযান। পরিবেশ সুন্দর থাকলে তার ইতিবাচক প্রভাব মানুষের মনের ওপর পড়ে। এতে মানুষ দায়িত্ববোধসম্পন্ন ও সমাজের প্রতি দরদি হয়ে ওঠে।

ডা. শফিকুর রহমান তাঁর এলাকার সহকর্মীদের উদ্দেশে ঘোষণা দেন, আজকের এই কাজ শুধু একদিনের বা লোক দেখানো কোনো কর্মসূচি নয়। এখন থেকে প্রতিদিন ফজরের নামাজের পর জামায়াতের প্রতিটি ইউনিট কমপক্ষে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজ করবে। এরপর কর্মীরা তাঁদের পারিবারিক ও পেশাগত দায়িত্ব পালনে যুক্ত হবেন।


সরকারের বরাদ্দের ওপর পুরোপুরি নির্ভর না থেকে নিজ উদ্যোগে এলাকাকে আদর্শ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তবে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, সরকার আমাদের কী দেবে সেটার তোয়াক্কা না করে আমরা কাজ করে যাব। তবে আমরা আশা করি, এই এলাকার ন্যায্য পাওনা থেকে সরকার যেন জনগণকে বঞ্চিত না করে।

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি দেশবাসীকে বার্তা দিতে চেয়েছেন, সবাই যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবে পুরো দেশ সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে। পরিচ্ছন্নতা অভিযানে এ সময় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
দেশে চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটির জন্য বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আজ পাঁচজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করেছেন।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিষদের প্রথম বৈঠক আহ্বানের সাংবিধানিক সময়সীমা...
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর