রমজানে পুরো মাস স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

ছুটি নিয়ে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে পবিত্র রমজান মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয় ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ একটানা ছুটি থাকবে।

ছুটির প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।

পূর্বের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী আট মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার কথা ছিলো। তবে নতুন সংশোধিত তালিকা অনুযায়ী, রমজানের শুরু অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শিক্ষার্থীরা ছুটি উপভোগ করতে পারবে।

গত কয়েকদিন ধরে রমজানে স্কুল খোলা রাখা না রাখা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে তীব্র গরম এবং রমজানের পবিত্রতা রক্ষায় অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে পুরো মাস ছুটির দাবি ওঠে। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে এই ছুটির সিদ্ধান্ত গ্রহণ করলো।

সংশোধিত এই সিদ্ধান্ত দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কার্যকর হবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

একাত্তর/এসি
আসন্ন রোজার মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রমজান মাসে স্কুলের সময়সীমা বেঁধে দিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এক শিফটের স্কুল হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর একটা, আর দুই শিফটের স্কুল সাড়ে আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত। ক্লাস হবে চার থেকে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর