রোজায় ক্লাস না হলে সিলেবাস শেষ করতে সমস্যা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১১:২৪ পিএম

রমজান মাসে স্কুলের সময়সীমা বেঁধে দিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এক শিফটের স্কুল হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর একটা, আর দুই শিফটের স্কুল সাড়ে আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত। ক্লাস হবে চার থেকে পাঁচটি। 

তবে কত রোজা পর্যন্ত স্কুল খোলা থাকবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি মনে করেন, রমজানে ক্লাস না করালে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। 

রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার রাখার ঘোষণা আসার একদিন পরই সেটি পুনর্বিবেচনার কথা একাত্তরকে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই কথা আবারো জানিয়েছে তিনি বলেছেন রমজানে শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে।

তবে রমজানের কতো তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, সে বিষয়ে নতুন নির্দেশনার আগেই স্কুল খোলা রাখার সময় সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

দুই শিফটের স্কুলের জন্য থাকছে আলাদা নির্দেশনা। ক্লাস ও শিফট হিসেবে দৈনিক হবে পাঁচ এবং চারটি করে ক্লাস। এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, কোন কোন বিষয়ের ক্লাস হবে সেটি চূড়ান্ত করবেন স্কুলগুলোর প্রধানরা। আর ক্লাসের বিষয়ে আসন্ন ২০২২ সালের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে বলছে মাউশি।

প্রশ্ন ছিলো কেন বন্ধ হলো করোনায় শুরু হওয়া অ্যাসাইনমেন্ট কার্যক্রম? অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মহামারীর কারণে স্কুল বন্ধ ছিলো সে সময় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যস্ত রাখতে ও সিলেবাস এগিয়ে নিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। এখন পুরোদমে ক্লাস শুরু হওয়ায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম আর প্রয়োজন নেই। 

এদিকে, রোজায় কতো তারিখ পর্যন্ত ক্লাস হবে সে বিষয়ে আলোচনা চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, রমজানে ক্লাস করার কারণ হচ্ছে- দু'বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। আর বিশেষ করে ২০২২ সালে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে, তাদের রোজার সময় ক্লাস না করালে পিছিয়ে পড়বে। সিলেবাস শেষ করতে তাদের সমস্যা হবে। সেজন্য ক্লাস করাতে হচ্ছে। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে, তার সমন্বয় করা হবে।

আরও পড়ুন: শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা: শিক্ষামন্ত্রী

শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, দু'বছর বাচ্চারা ঘরে বসে থাকায় তাদের অনেক অসুবিধা হয়েছে। এরপর ক্লাস শুরু হলেও করোনার জন্য বন্ধ ছিল, এখন খুলেছে। এখন আবার রোজার জন্য বন্ধ করাটা ঠিক হবে না। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে, তার সমন্বয় করা হবে।  

এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর