প্রায় অর্ধেক এমপির বিরুদ্ধেই মামলা রয়েছে: সুজন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ীদের আধিক্য এবং মামলার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে এই বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়।

সুজনের উপাত্ত অনুযায়ী, নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ১৮০ জনই পেশায় ব্যবসায়ী। এছাড়া ৪৭ দশমিক ৮১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। আর্থিক সক্ষমতার বিচারে নির্বাচিতদের মধ্যে ৩৩ জন স্বল্প আয়ের হলেও ৪৩ জনের বার্ষিক আয় কোটি টাকার ওপরে।

সংগঠনটি আরো জানায়, শীর্ষ দশ উপার্জনকারীর মধ্যে ৯ জনই বিএনপি থেকে নির্বাচিত। একই সঙ্গে শীর্ষ ঋণগ্রহীতা এবং আয়কর প্রদানে প্রথম দশজনও দলটির সদস্য।

সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার বলেন, বিজয়ী ও পরাজিত নেতাদের সাক্ষাতে সৌহার্দ্যের বার্তা মিললেও সংস্কার কমিশনের শপথ ঘিরে নতুন শঙ্কার সৃষ্টি হয়েছে।

একাত্তর/আরএ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে বহু মানুষ বিগত সরকারের আমলের...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে।
তলবের মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী জেড আই খান পান্না। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর