তলবের ১০ মিনিটেই হাজির, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

তলবের মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী জেড আই খান পান্না। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। ফলে স্টেট ডিফেন্স হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন আইনজীবী আমির হোসেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার আমলের গুমের মামলায় গ্রেপ্তার ১০ সেনাকর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।

শুনানি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, টিএফআই সেলে নিয়ে বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকজনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় ১০ সেনা কর্মকর্তার ভূমিকা তুলে ধরেন।

এর আগে গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আইনজীবী জেড আই খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল-১।

পরে ফেসবুকে এক ভিডিও বার্তায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের কথা জানান জেড আই খান পান্না।

পান্নার এমন কর্মকাণ্ডে আজ ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান সিনিয়র এই আইনজীবী।

জেড আই খান পান্না নিজেকে প্রত্যাহার করে নেয়ায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আমির হোসেনকে। যিনি হাসিনার জুলাই মানবতাবিরোধী অপরাধে মামলায় স্টেট ডিফেন্স ছিলেন।

একাত্তর/আরএ
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরোপুরি খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর