হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকির বাস্তবায়ন ঘটায় বা হামলা চালায়, তবে এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এই সতর্কবার্তা দেন। এএফপি চিঠির অনুলিপিটি দেখেছে।

ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। তবে তেহরান বরাবরই বলে আসছে যে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না।

বুধবার ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে চিঠিতে। সেখানে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি চুক্তি করতে না চায়, তবে যুক্তরাষ্ট্রকে ভারত মহাসাগরের একটি দ্বীপসহ যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের প্রয়োজন হতে পারে।

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত ইরাভানি চিঠিতে লেখেন, মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের যুদ্ধংদেহী বক্তব্য সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকি তৈরি করছে। এর পরিণাম পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হবে এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে।

নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যাতে অবিলম্বে বলপ্রয়োগের এই বেআইনি হুমকি বন্ধ করে, তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে ওয়াশিংটনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

চিঠিতে জানানো হয়, ইরান এখনও ‘কূটনৈতিক সমাধানে’ বিশ্বাসী এবং পারমাণবিক কর্মসূচির অস্পষ্টতা দূর করতে পারস্পরিক আলোচনার জন্য প্রস্তুত। 

তবে ইরাভানি সতর্ক করে বলেন, ইরান যদি কোনো সামরিক আগ্রাসনের শিকার হয়, তবে আত্মরক্ষামূলক জবাব দিতে এই অঞ্চলে শত্রু বাহিনীর সব ঘাঁটি ও স্থাপনাগুলো হবে বৈধ লক্ষ্যবস্তু।

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং সম্প্রতি পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি দিয়ে আসছেন। 

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে বড়জোর ১৫ দিন সময় আছে। তিনি আবারও আভাস দেন যে, এই সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর