ক্ষমতাসীন দল হিসেবে ২০০৬ সালের পর অর্থাৎ প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহবান করবেন রাষ্ট্রপতি। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেহ বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, ওইদিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের দুই নম্বর উপদফা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের এক মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ১৪ মার্চের মধ্যেই অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারনী ফোরাম। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন উদ্দিন আহমদ জানান, ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে।
তিনি জানান সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে সিদ্ধান্ত এখনও হয়নি।
এদিকে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকালে সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র ন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সঙ্গে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
